News Bangla 24 BD | বিমানের প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বিমানের প্রথম হজ ফ্লাইট বৃহস্পতিবার


আগামীকাল ৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে চলতি মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের বিদায় জানাবেন।

একই দিনে হজ ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ২টা ৩৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৫০১১ বিকাল ৫টায় ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।

নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ-ফ্লাইট পরিচালনার সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রাম এবং সিলেট থেকেও এ বছর প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনাস্থ হজ ক্যাম্পে হজ কার্যক্রমে উদ্বোধন করবেন। এ বছর হজ ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে মোট ৫১ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন।

বাংলাদেশ থেকে প্রায় ১০১,৭৫৮ জন হজ-যাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ৫২০০ জন। অবশিষ্ট ৯৯,৫৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। দু’মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ২৮১টি ফ্লাইট পরিচালনা করা হবে। এরমধ্যে ২২০ ডেডিকেটেড এবং ৬১টি শিডিউলফ্লাইট।

প্রত্যেক হজ-যাত্রী বিনামূল্যে সর্বাধিক ৪৬ কেজি মালামাল বিমানে ও বিজনেস ক্লাসের জন্য সর্বাধিক ৫৬ কেজি এবং কেবিন ব্যাগেজে ০৭ কেজি মালামাল সঙ্গে নিতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ