শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ
আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গুলশান, শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক সন্ত্রাসী হামলা এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জুমার খুতবায় অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে এ বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজত।
একই সঙ্গে সংগঠনটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে সন্ত্রাসবিরোধী জাতি গঠন এবং শান্তির ধর্ম ইসলামের সঠিক ব্যাখ্যা সবার কাছে পৌঁছানোর লক্ষ্যে, স্কুল-কলেজসহ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করারও দাবি জানাবে।
হেফাজতে ইসলামের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে ঢাকা ও চট্টগ্রামে শুক্রবারের সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে শরিক হওয়ার জন্যে দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, দেশ থেকে সন্ত্রাস উচ্ছেদ করতে হলে রাষ্ট্রীয় পর্যায় থেকে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য, খুন-খারাবি, ধর্ষণ, মানুষের মৌলিক অধিকার হরণ, ঘুষ, দুর্নীতি, ত্রুটিপূর্ণ বিচার, উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য, বিভক্তির রাজনীতি এবং ইসলাম ও মুসলিম জাতিসত্ত্বা-বিরোধী নানা হস্তক্ষেপ ও দমন-পীড়ন আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৯ জুলাই গণভবনের এক অনুষ্ঠানে জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিন। তারা যাতে সঠিকভাবে ধর্মীয় শিক্ষা পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেননা সব ধর্মই শান্তির কথা বলে। হেফাজত আমির প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দেয়া এই বক্তব্য যথাযথভাবে কার্যকর করার জন্যে আহ্বান জানান।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 