নাটোরে সাবেক ইউপি সদস্যসহ ২ ভাইকে খুন
নাটোরে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ দুই ভাইকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ওই গ্রামের আব্দুস সোবহানের ছেলে মোজাফ্ফর হোসেন হোসেন ওরফে মোজা (৪০) ও হাসেম আলী(৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, চলনবিল অধ্যুষিত দুর্গম বড়গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন মোজার সাথে আধিপত্য নিয়ে বর্তমান ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলীর বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে মোজাফ্ফর হোসেন মোজাকে প্রতিবেশী আসমা নামে এক নারীকে দিয়ে তার বাড়িতে ডেকে নেয়। সেখানে তাকে কুপিয়ে হত্যার পর মোজাফ্ফর হোসেন মোজার নারী সংক্রান্ত অপকর্মের সাথে জড়িত থাকার কথা বলে দুর্বৃত্তরা মোজার দুই সহোদর মহসিন আলী ও হাসেম আলীকে ডেকে নেয়। মহসীন ও হাসেম আলী ওই বাড়িতে যাওয়া পর তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হাসেম আলীর একটি পা ও মহসীনের হাতের আঙ্গুল কাটা পড়ে। হামলায় ঘটনাস্থলেই নিহত হন মোজা। মহসীন পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা নিহত মোজা ও আহত হাসেমকে ওই নারী আসমার বাড়িতে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা হাসেমকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, নিহত মোজাফর হোসেন ডাকাত হিসেবে এলাকায় পরিচিত। বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীর সাথে তার বিরোধ ছিল। বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে তার ধারণা করা হচ্ছে।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পাঠানো হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 