News Bangla 24 BD | জঙ্গিবাদের প্রতিবাদে সিলেট ইসলামী একাডেমীর মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গিবাদের প্রতিবাদে সিলেট ইসলামী একাডেমীর মানববন্ধন


দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে শনিবার সকাল ১০টায় নগরীর রায়নগরে সিলেট ইসলামী একাডেমীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও টিচার্স ইনচার্জ মাওলানা মুহাম্মদ এনামূল হক এর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ সুনাহর আলী, সহকারী শিক্ষক মুহাম্মদ মুরাবক হোসেন, মু. এমদাদ হোসেন, মাওলানা শিহাব উদ্দিন, রাহুল আমিন রাসেল, মোবালে­গ হোসেন মোবারক, মাহমুদা বেগম, সুয়েবুর রহমান সুজন, বাহার উদ্দিন, আব্দুল মুনিম, শিক্ষিকা মোছা. সুলতানা আক্তার, মাহমুদা বেগম, তাছলিমা আক্তার, রুজিনা আক্তার, মোছাঃ তাছলিমা আক্তার, মোছাঃ রুজিনা আক্তার, মু. ফয়জুল হাসান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন হা. মাও. ফয়জুল ইসলাম, মানবাধিকার কর্মী ছাদিক আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মুতালিব তানভীর, রাশিদা আক্তার, হালিমা বেগম, হানিফা বেগম, আবিদা আক্তার, ইকবাল আহমদ, আবু সাঈদ মাহি, সুমন আহমদ, তামান্না আক্তা মীম প্রমূখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, ইসলামের নামে যারা জঙ্গিবাদ করে বেড়াচ্ছে তারা ইসলামের শত্র“। প্রমাণ হয়ে গেছে মাদ্রাসার ছাত্ররা জঙ্গি নয়। তারা ইসলামের খাদেম। প্রত্যেক শিক্ষক ও অভিভাবকগণ তার সন্তানদের সব সময় খেয়াল রাখতে হবে যাতে তারা সন্দেহমূলক কোন কার্যে জড়িত না হয়। জঙ্গিবাদকে সমূলে উৎখাত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ