News Bangla 24 BD | গ্রেনেড হামলায় নিহত ইব্রাহীম স্মরণে মিলাদ মাহফিল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গ্রেনেড হামলায় নিহত ইব্রাহীম স্মরণে মিলাদ মাহফিল


সিলেট নগরীর তালতলাস্থ গুলশান সেন্টারে ২০০৪ সালের ৭ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ ইব্রাহীম স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল রোববার অনুষ্ঠিত হয়।
হযরত শাহজালাল (রঃ) এর মাজার মসজিদে ইব্রাহীম স্মৃতি সংসদ আয়োজিত মিলাদ মাহফিলে সিলেট আওয়ামীলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার প্রয়াত পরিবার বর্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গ্রেনেড হামলায় নিহত আওয়ামী পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। তাছাড়া মরহুম ইব্রাহীমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য ও শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক এড. নিজাম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল আনোয়ার (আলোয়ার), জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, মহানগর আওয়ামালীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, তোজাম্মেল হক, মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, জয়দিপ রায়, শাহরিয়ার হোসেন মুক্তা, নিজামুল হক হামিদী, মোঃ জাকি, তানিম চৌধুরী, বাদশা গাজী, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, আরাফাত হোসেন ফুয়াদ, যুবলীগ নেতা লিটন প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ