News Bangla 24 BD | শ্রীমঙ্গলে সন্ত্রাস , নাশকতা ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও আলোচনাসভা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে সন্ত্রাস , নাশকতা ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও আলোচনাসভা


পংকজ কুমার নাগ :
শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদফতর এর আয়োজনে আজ সোমবার দুপুর ১২ টায় শ্রীমঙ্গলে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সন্ত্রাস , নাশকতা ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও আলোচনাসভা ।

শ্রীমঙ্গল উপজেলার সকল স্কুল , কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ , সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন । শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল হক-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি । বিশেষ অতিথি ছিলেন মোলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান , শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব , শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া , উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মনির ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শহীদ হোসেন ইকবাল , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল , শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহ্বুবুর রহমান ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী । অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী ।

এ বিভাগের অন্যান্য সংবাদ