চট্টগ্রামে খুনের দায়ে ৬ জনের ফাঁসি
চাঁদপুরের কচুয়া উপজেলায় ২০১৪ সালে সংঘটিত একটি খুনের মামলায় ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একইরায়ে ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন। আসামিরা সবাই বর্তমানে পলাতক আছেন।
ট্রাইব্যুনালের কৌঁসুলি আইয়ুব খান জানান, ২০১৪ সালের ৩০ জুলাই কোরবানির ঈদের রাতে কচুয়া উপজেলার শংকরপুর গ্রামের ইউনিয়নের অলিউল্যাহ মৃধাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে একই এলাকার আবদুল হামিদ মৃধাকে প্রধান আসামি করে কচুয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 