নিহত চার পুলিশের পরিবারকে ৯০ লাখ টাকা অনুদান
জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে ৯০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে আইজিপির পক্ষ থেকে ৭০ লাখ এবং মধুমতি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে দেওয়া হয় ২০ লাখ টাকা।
পুলিশ সদর দপ্তরে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে এই অর্থের চেক ও সঞ্চয়পত্র তুলে দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রবিউল ইসলামের মা করিমন নেছাকে ৫ লাখ ও তার স্ত্রী উম্মে সালমাকে ১৫ লাখ টাকার চেক দেওয়া হয়। ইন্সপেক্টর (ওসি) মো. সালাউদ্দিন খানের স্ত্রী রেমকিমকে ২০ লাখ টাকার চেক, কনস্টেবল আনছারুল হকের স্ত্রী নুরুন্নাহার বেগমকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে সাত লাখ টাকার চেক ও মা রাবেয়া আক্তারকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে সাত লাখ টাকার চেক এবং কনস্টেবল জহিরুল ইসলামের মা জুবেদা খাতুনকে ১৫ লাখ টাকার চেক দেওয়া হয়।
এ ছাড়া মধুমতি ব্যাংকের অনুদানের ২০ লাখ টাকা নিহত প্রত্যেক পরিবারের মা, স্ত্রী কিংবা সন্তানদের আড়াই লাখ থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা করে দেওয়া হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 