News Bangla 24 BD | বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত: রাজধানীসহ সারা দেশে অবিরাম বৃষ্টি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত: রাজধানীসহ সারা দেশে অবিরাম বৃষ্টি


বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশে বর্ষণ চলছে। মঙ্গলবার রাত থেকে কোথাও থেমে থেমে, কোথাও অবিরাম বর্ষণে ভোগান্তি নেমে এসেছে জনজীবনে। রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আরও দুই দিন এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে গিয়ে আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ঝরছে সারা দেশে। বাগেরহাটে বৃষ্টির সময় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় গাছচাপায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ