News Bangla 24 BD | ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মহাসেন' - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঘন ও দ্রুতগতির মেঘমালা এবং বায়ুর চাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূল এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে বয়ে যাবে ঝড়ো হাওয়া। ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসের পরই সতর্ক করা হল বাংলাদেশের উপকূলবর্তী এলাকার মানুষদের।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মহাসেন নামে ঘূর্ণিঝড়টি বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৭০০ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬১০ কিমি দক্ষিণ-পশ্চিমে ও মংলা সমুদ্রবন্দর থেকে ১৭০৫ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা।

ঘূর্ণিঝড়-কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬২ কিমি, যা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়-কেন্দ্রের কাছে সাগর খুব উত্তাল রয়েছে।

পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ঘন ও দ্রুতগতির মেঘ ও বায়ুচাপের তারতম্যের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, ঘূণিঝড় মহাসেনের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে ভারতীয় গণমাধমে উল্লেখ হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসং‌লগ্ন এলাকায় একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আর এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মহাসেন’।সূত্র: এই সময়

এ বিভাগের অন্যান্য সংবাদ