সিলেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নিজে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ না নিলেও একাত্তরে তিনি এ দেশের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন তাদেরকে সমীহ করা উচিৎ- এই মন্তব্য করে মন্ত্রী বলেন, আরো হয়তো ২০-২৫ বছর পরে দেশে মুক্তিযোদ্ধাদের খুঁজে পাওয়া দুষ্কর হবে।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “প্রত্যেক দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন এরকম কিছু লোক থাকে যারা রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়। আমার মনে হয় আমাদের দেশের মুক্তিযুদ্ধে এর সংখ্যাটা অনেক কম ছিলো।”
আগস্ট বাঙালি জীবনের সবচেয়ে শোকাবহ মাস উল্লেখ করে তিনি বলেন, আমরা সকলেই জানি এই মাসে বিপথগামীরা আমাদের জাতির পিতাকে হত্যা করে।
সিলেটের মুক্তিযুদ্ধের অবদান প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানী, মেজর জেনারেল সি আর দত্ত মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি আরও বলেন দেশের বেশিরভাগ মানুষ মনে প্রাণে মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলো। তারা যে যেভাবে পারে নিজেদের দায়িত্ব পালন করেছে। সেই হিসাবে পৃথিবীতে এইরকম জনযুদ্ধ কম হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ বর্মণ রানার সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আব্দুল খালিকের পরিচালনায় ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, নাজনিন হোসেন, এম এ বাসিত প্রমুখ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 