News Bangla 24 BD | বিশ্বনাথে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বনাথে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের কাজিবাড়ি এলাকায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অনন্ত ২০জন আহত হয়েছেন। নিহত সাদিক আহমদ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মালিকান্দি গ্রামের ইউনুছ আলীর ছেলে। শনিবার সকাল ১১টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজি ইউনিয়নের কাজিবাড়ি এলাকা নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানাযায়নি। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশংকাজনক বলে জানা গেছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। ফলে ওই সড়কে শতশত গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়নন্ত্রে আনেন। পরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, ঘটনাস্থলেই লেগুনা গাড়িতে থাকা ব্যবসায়ী সাদিক আহমদ নিহত হন। বাকি আহতদের ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা গেছে, শনিবার সকালে ছাতক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৭২৬) ও সিলেট থেকে ছেড়ে আসা মালবাহি একটি লেগুনা গাড়ি (সিলেট-চ-১১-১৭৮৩) সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজির কাজীবাড়ি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস-লেগুনা গাড়ি দুমড়ে-মুছড়ে যায়। এসময় লেগুনা গাড়িতে থাকা একজন নিহত হন, লেগুনা গাড়ি চালক ও বাসে থাকা অনন্ত ২০ যাত্রী আহত হন। এসময় স্থানীয় জনতা সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ