হিরণ পয়েন্টে ভারতীয় ট্রলারডুবি, ৫ লাশ উদ্ধার
একদিন আগে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া দুটি ভারতীয় ট্রলারের নিখোঁজ ১৭ আরোহীর মধ্যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত অবস্থায় পাওয়া গেছে আরও দুজনকে।
মংলায় কোস্ট গার্ডের জোনাল কামান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, রোববার ভোরে হিরণ পয়েন্ট থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে পাঁচজনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
শনিবার বেলা ২টার দিকে খারাপ আবহাওয়ায় এমভি মহাগৌরী ও এমভি প্রসেনজিত নামে মাছধরা ট্রলার দুটি ডুবে যায়। দুই ট্রলারে ১৭ থেকে ২০ জন ছিলেন বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল।
ক্যাপ্টেন মেহেদী মাসুদ বলেন, সন্ধ্যায় হিরণ পয়েন্টে থাকা নৌবাহিনীর জাহাজ বিএনএস সাঙ্গু একটি মেসেজ পাওয়ার পর উদ্ধার কাজ শুরু করে। পরে মংলা থেকে যায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।
এছাড়া তিনটি স্পিড বোট, একটি হেলিকপ্টার ও ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ সরোজিনী নাইডু উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলে কর্মকর্তারা জানান।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 