News Bangla 24 BD | সিলেটে অপহৃত সুইডেন প্রবাসীর স্ত্রী উদ্ধার, আটক ৩ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে অপহৃত সুইডেন প্রবাসীর স্ত্রী উদ্ধার, আটক ৩


সিলেটে সুইডেন প্রবাসীর নববিবাহিতা স্ত্রী ও মেডিকেল ছাত্রী তাহসিনা ইসলাম তাম্মিকে উদ্ধার করেছে শাহপরান থানা পুলিশ। এ ঘটনায় ছাত্রীটির কথিত প্রেমিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- নর্থ ইস্ট মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রীটির সহপাঠী জাহিদ। তার বাসা নগরীর মিরাবাজার উদ্দীপন-৬৩। আটককৃতদের মধ্যে তার দুই চাচাতো ভাইও রয়েছে।
পুলিশ জানায়, সিলেট নগরীর দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্রী ও নগরীর উপশহরের বাসিন্দা তাহসিনা ইসলামের সাথে পারিবারিকভাবে সুইডেন প্রবাসী রিফাতের বিয়ে হয় গত ৭ আগস্ট। বিয়ের পর রোববার সন্ধ্যায় তারা এমসি কলেজ মাঠে বেড়াতে যায়। সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী তাকে (তাহসিনা) অপহরণ করে নিয়ে যায়। সোমবার ভোররাত সাড়ে তিনটায় হযরত শাহপরান (র.) মাজারের সম্মুখে একটি হোটেল থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে জাহেদ ও তার দুই চাচাতো ভাইকেও আটক করা হয়।
রিফাতের মামা আব্দুল বাসিতের বরাত দিয়ে স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় প্রবাসী রিফাত আশরাফুল চৌধুরী, তার স্ত্রী তাহসিনা ইসলাম তাম্মিসহ বেশ কয়েকজন এমসি কলেজ এলাকায় বেড়াতে যান। ফেরার পথে ৩/৪টি মটর সাইকেলে আসা বেশ কয়েকজন যুবক অস্ত্রের মুখে তাহসিনা ইসলাম তাম্মিকে অপহরণ করে নিয়ে যায়।
রিফাত আশরাফুল চৌধুরীর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর গ্রামে। তিনি নগরীর মিরাবাজারের উদ্দীপন ৭৩ নং বাসার বাসিন্দা।

এ বিভাগের অন্যান্য সংবাদ