News Bangla 24 BD | সিলেটে জাতীয় শোক দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

????????????????????????????????????
????????????????????????????????????

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেটেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
সিলেটের মানুষ শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে ইতিহাসের এই মহানায়ককে।
সোমবার সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ উপলক্ষে সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, আনসার ভিডিপি, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সিলেট বেতার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে পৃথক শোক র‌্যালি বের করা হয়। নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে জেলা আওয়ামী লীগে ও কোর্ট পয়েন্ট থেকে সিলেট মহানগর আওয়ামী লীগ র‌্যালি বের করে। র‌্যালিতে সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধুর স্মরণে ঐতিহাসিক ৭ই মার্চের কালজয়ী ভাষণ মাইকে প্রচার করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাৎ বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেটেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ