News Bangla 24 BD | টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল বিউগলের করুণ সুর বাজান ও গার্ড অব অনার প্রদর্শন করেন। এরপর ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে আবার মন্ত্রিপরিষদের সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সমাধিসৌধ সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরাও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান এবং মিলাদ ও দোয়ায় অংশ নেন।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন। ৯টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন। সব কর্মসূচি শেষে আজই টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ