News Bangla 24 BD | পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাবনার সুজানগর উপজেলার কাশিনাথপুর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে পাবনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী। তাদের পরিচয় জানা যায়নি। এর মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। আহত হয়েছে দুজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, বালুবোঝাই ট্রাকটি কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত হয়। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আহত তিনজনের মধ্যে দু’জন মারা যায়। অন্যরা সেখানে চিকিৎসাধীন।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ