News Bangla 24 BD | গাজীপুর শহর আওয়ামী লীগের শোক দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর শহর আওয়ামী লীগের শোক দিবস পালিত


স্টাফ রিপোর্টার : সোমবার ১৫ আগষ্ট জেলা আওয়ামী লীগ অফিস প্রঙ্গণে গাজীপুর শহর আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি জেলা পরিষদ প্রশাসক মোঃ আখতারউজ্জামান বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ সফর উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আঃ হাদী শামীম, সদর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, মহানগর ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা এরশাদ, জেলা স্বেচ্ছা সেবক লীগ যুগ্ম আহবায়ক এ্যাড. শাহজাহান মিয়া সাজু প্রমুখ। শোক দিবসের মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ আক্তারুজ্জামান।

এ বিভাগের অন্যান্য সংবাদ