News Bangla 24 BD | সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরী মেলা শুরু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরী মেলা শুরু


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চাকরি মেলা। আজ বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলার সমন্বয়ক ড. জসিম উদ্দিন আহমদ জানান, মেলায় ৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এগুলো হলো, সিনজেনটা বাংলাদেশ লিমিটিড, ব্র্যাক, নাফকো গ্রুপ, কৃষিবিদ সিড লিমিটেড, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড, ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোয়ালিটি ফিড লিমিটেড ও এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম বুধবার সকালে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনজেনটার মানব সম্পদ বিভাগের প্রধান আমিনুল ইসলাম, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মিটু চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ