টঙ্গীতে আড়াই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
টঙ্গীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আড়াই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ সায়মা আক্তারের নেতৃত্বে বুধবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযানে স্থানীয় বিশারটেক ও বাঘাবাড়ি এলাকার বিভিন্ন বাসাবাড়ি, দোকান ও কারখানায় দেয়া আড়াই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাস টঙ্গী ব্রাঞ্চ ম্যানেজার প্রকৌশলী অজিত চন্দ্র দেব, উপ-ব্যবস্থাপক রফিকুল ইসলাম, মেজবাহ উর রহমান, আবদুর রাজ্জাক, সহ-ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেন, সহকারি প্রকৌশলী রেদওয়ানুজ্জামানসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও টঙ্গী তিতাস গ্যাস অফিসের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, আমরা ৭০ হাজার থেকে ১লাখ টাকা পর্যন্ত খরচ করে গ্যাসের প্রতিটি সংযোগ নিয়েছি। হঠাৎ করে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় আমরা চরম বেকায়দায় পড়েছি। এদিকে মঙ্গলবার বিকেলে এরশাদনগর শালিকচূড়া এলাকায় নিয়মবর্হিভূতভাবে গ্যাস ব্যবহারের দায়ে ওয়েগা স্টাইল এ্যাপারেলস কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী তিতাস গ্যাস অফিসের ব্রাঞ্চ ম্যানেজার অজিত চন্দ্র দেব বলেন, গাজীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা মুদাফা-ভাদাম এলাকার বিশারটেক ও বাঘাবাড়ির আড়াই হাজার সংযোগ বিচ্ছিন্ন করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 