সিলেটে জিপিএ কমেছে, পাসের হার ৬৮.৫৯
এবারের উচ্চ মাধ্যামিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সব সূচকেই পিছিয়েছে সিলেট বোর্ড। এবার পাসের হার ৬৮.৫৯। গতবার পাসের হার ছিলো ৭৪.৫৭।
কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। এবছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩শ’ ৩০ জন শিক্ষার্থী, যেখানে গত বছর ১ হাজার ৩শ’ ৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।
বৃহস্পতিবার সকালে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত ফলাফল সংবাদ সম্মেলনের পর প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এবছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৬৪ হাজার ১শ’ ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ হাজার ৮শ’৭০জন। এদের মধ্যে ছেলে ২০ হাজার ৭শ’ ৭৯ ও মেয়ে শিক্ষার্থী ২৩ হাজার ৯১ জন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 