মির্জাপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমাইল এলাকায় উত্তরবঙ্গগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা মুরগি ব্যবসায়ী বলে হাইওয়ে থানা পুলিশ ধারণা করছে।
গোড়াই হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা এসআই হারুন অর রশিদ জানান, সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক ওই স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মুরগি ভর্তি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে পিকআপটির মাঝখানে দুমরে মুচরে যায়। ঘটনাস্থলেই ওই দুই ব্যবসায়ী নিহত হন।
পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে নিহত ও আহতদের উদ্ধার করেছে। মালবাহী ট্রাকটি পালিয়ে গেছে। হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে এবং নিহতদের লাশ গোড়াই হাওয়ে থানায় রাখা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 