News Bangla 24 BD | আ’লীগ সরকারের মূল লক্ষ্য উন্নয়ন করা: জেলা প্রশাসক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আ’লীগ সরকারের মূল লক্ষ্য উন্নয়ন করা: জেলা প্রশাসক


সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। শামরিক আইনের বিরুদ্ধে আন্দোলন করে আমরা গণতন্ত্র পেয়েছি। বিএনপি সব সময় দেশের অশান্তি চেয়েছিল। আমরা চাই দেশের শান্তি। আ.লীগ সরকারের মূল লক্ষ্য উন্নয়ন করা। জেলা পরিষদ অফিস সব মানুষের জন্য খোলা। এলাকার যে কোন উন্নয়নে এমপি এহিয়া চৌধুরীর সাথে আমার শতভাগ সহযোগিতা থাকবে।

তিনি শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার কজাকাবাদ গ্রামে বিদ্যুতায়ন ও উন্নয়ন মূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, স্বাধীন বাংলাদেশকে বিশ্বাস করলে বঙ্গবন্ধুকে বিশ্বাস করতে হবে। বঙ্গবন্ধুকে স্বীকার করতে হলে আওয়ামী লীগ হতে হবে না। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নন, তিনি বাংলাদেশের বাঙ্গালীর।

কজাকাবাদ গ্রামের হাজী আবুল মনসুরের সভাপতিত্বে এবং জাতীয় পার্টি নেতা আজম খান ও নজরুল ইসলাম বকুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিদ, সহকারী শিক্ষক আব্দুল মুমিন মামুন, পপুলার লাইফ ইন্সুরেন্স সিলেটের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলাল, জয়নাল আবেদীন, ফিরোজ আলী। বক্তব্য রাখেন জাপা নেতা আজাদ মিয়া, মারুফ মিয়া, ছাত্রসমাজ নেতা সায়েম শিকদার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল জলিল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক সহল আল রাজী চৌধুরী, আবুল হাছনাত বকুল, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হাজী সিতাব আলী, সিলেট জেলা জাপা নেতা এম এ রব, উপজেলা জাপার যুগ্ম আহবায়ক মনোহর আলী, আবুল খয়ের মেম্বার, সুমন আহমদ সুনন, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমিশনার আনোয়ার মিয়া, জাপা নেতা আব্দুল বারী মেম্বার, প্রদীপ চন্দ্র দেব, রুবেল আহমদ আফজাল, আব্দুল মজিদ মেম্বার, নাজমুল ইসলাম চৌধুরী, নোমান আহমদ, যুবলীগ নেতা মাসুদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক হরুফ আহমদ, মারজান মিয়া, দুলাল মিয়া, উপজলো যুব সংহতির আহবায়ক ফেরদৌস আহমদ, যুগ্ম আহবায়ক স্বপন রাজ, বাবুল মিয়া, সেলিম আহমদ, সদস্য সচিব গোলাম জবদানী, সংগঠক সমশের খান, লোকমান খান, আব্দুল আহাদ দুলন, আবুল কালাম, সুহেল মিয়া, আব্দুল হামিদ রুকন, দিলাল মিয়া, জিয়াউল ইসলাম, মকবুল খান, মারুফ মিয়া, রাজন আহমদ, আফজাল আহমেদ, সাহেদ মিয়া, জাহাঙ্গির আলম, সেবুল মিয়া, শামিম আহমদ, মাহবুবুর রশীদ, আলাল মিয়া, খালেদ আহমদ, উপজেলা ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক রাজা মিয়া প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ