News Bangla 24 BD | বিশ্বের সবচেয়ে খাটো দম্পতি! - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে বেটে দম্পতির নাম গেব্রিয়েল ও কাতিউশিয়া। একজন আরেকজনের উপরে ওঠে দাঁড়ালে উচ্চতা হয় ৫ ফুট ১০ ইঞ্চি! ৩৫.২ ইঞ্চি উচ্চতার কাতিউশিয়া হোশিনোকে সারপ্রাইজ দিয়ে ৩৪.৮ ইঞ্চি লম্বা পাওলো গেব্রিয়েল ব্যারোস সম্প্রতি বিয়ের প্রস্তাব দেন। ব্রাজিলের ইতুপেভার এক রেস্টুরেন্টে প্রস্তাবের সময় উপস্থিত ছিলো গেব্রিয়েল ও কাতিউশিয়ার বন্ধুরাও।
৩০ বছর বয়সী গেব্রিয়েল ডায়াস্ট্রোফিক ডিসপ্লেসিয়ায় আক্রান্ত। অন্যদিকে, ২৬ বছর বয়সী কাতিউশিয়ার রয়েছে অ্যাকোন্ডোপ্লেসিয়া ডোয়ার্ফিজম।
গেব্রিয়েল জানান, প্রপোজের দিন কাতিউশিয়াকে বলার জন্য যা যা ঠিক করেছিলাম, তার সবই ভুলে যাচ্ছিলাম বার বার। আমরা আট বছর একসঙ্গে হেঁটেছি। দীর্ঘ সময়ের পর ওই রাতে জানতে চেয়েছিলাম, কাতিউশিয়া আমার সঙ্গে ঘর বাঁধতে চান কিনা।
কাতিউশিয়া প্রথমে বুঝতে পারছিলোনা আমি সত্যিই কি তাকে বিয়ে করতে চায়, নাকি মজা করছি? বিভিন্নভাবে কাতিউশিয়া নিশ্চিত হতে চাইছিলো, আমি তাকে সত্য বলছি কিনা।
বারবার তিনি আমাকেকে প্রশ্ন করছিলো, তুমি সত্যিই বলছো? তুমি ঠিক আছো? জ্বর হয়নি তো? আমি জানালাম, তোমার ধারণা ছিলো- আমি তার সঙ্গে ফ্ল্যার্ট করছি। আসলে মোটেও তা নয়।
আপাতত বাগদান সম্পন্ন করেছেন ব্রাজিলবাসী এ দম্পতি। আশা করছেন, এ আংটিবদল অনুষ্ঠান তাদের বিশ্বের সবচেয়ে খাটো দম্পতি হিসেবে সরকারি স্বীকৃতি দেবে।
গেব্রিয়েল জানান, এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েই আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মাধ্যমে বিশ্বের ক্ষুদ্রতম দম্পতি হিসেবে স্বীকৃত হওয়ার চেষ্টা করবো।

এ বিভাগের অন্যান্য সংবাদ