News Bangla 24 BD | গাজীপুরে দুর্গন্ধ থেকে রক্ষা পেতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীদের আকুতি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে দুর্গন্ধ থেকে রক্ষা পেতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীদের আকুতি


নেসার উদ্দিন আহম্মেদ: গাজীপুর জেলার অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক গাজীপুর টাঙ্গাইল সড়ক। দেশের বৃহত্তম শিল্পাঞ্চল খ্যাত জেলার চন্দ্রা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রতিদিনেই ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। যার ফলে সাধারণ মানুষকে প্রতিদিন পড়তে হচ্ছে দারুন বিপাকে ঘন্টার পর ঘন্টা সাধারণ যাত্রীকে গাড়ীতে বসেই সময় কাটাতে হচ্ছে তার সাথে যোগ হয়েছে কড্ডা বাইমালের সড়কের উপরে গড়ে উঠা গাজীপুর সিটি কর্পোরেশনের দুগন্ধযুক্ত ময়লা আবর্জনার স্তোব। যাহার কারণে পথচারী যাত্রী, সাধারন মানুষ এবং স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীদের বর্জ্যরে দুর্গন্ধে দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। বর্জ্য নিষ্কাশনে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবই দুর্ভোগের মূল কারণ। সড়কের সমস্ত খোলা স্থানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। নানান রকম অসুবিধা পোহাতে হচ্ছে তার সাথে সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সাধারন মানুষ। একে তো নোংরা-ময়লার দুর্গন্ধে জীবন অতিষ্ঠ, তার ওপর যানজট। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ময়লা ফেলার গাড়ির চালক বলেন, প্রয়োজনের তুলনায় ময়লা ফেলার গাড়ীর সংখ্যা কম হওয়ার ফলে গাজীপুরের মত শিল্পাঞ্চল এলাকার রাস্তার পাশে থাকা ময়লা ফেলতে তাদের বেগ পেতে হয়। গাজীপুর সিটি কর্পোরেশন এর কর্তৃপক্ষ যদি তাদের ময়লা ফেলার জন্য লোকবল ও গাড়ীর সংখ্যা বৃদ্ধি করে তাহলে এলাকার কোন আবর্জনাই থাকবে না। এলাকার চায়ের দোকানদার জানান, গুরুত্বপূর্ণ এ স্থান থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্দিষ্ট কোন ডাষ্টবিন না থাকায় যেখানে সেখানে ময়লা আর্বজনা ফেলে রাখা হয়। ফলে পরিবেশ দূষনের সাথে সাথে হাসপাতালের আসারত সাধারণ রোগীরা চিকিৎসা নিতে এসে ময়লার দূর্গন্ধে আরো অসুস্থ হয়ে পড়েন। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের অবহেলার কারণে দীর্ঘদিন যাবত ময়লার স্তোব থাকার ফলে দুর্গন্ধে এই সড়ক দিয়ে চলাচলরত অবস্থায় মানুষদের মুখে রোমাল দিয়ে চলতে হয়। ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে চলমান সড়ক উন্নয়নের কাজে ব্যাপক ভাবে ব্যাঘাত ঘটতেছে। এই ব্যাপারে অতি দ্রুত ময়লা আবর্জনা স্তোব এখান থেকে সরিয়ে নেওয়ার জন্যে পথচারী ও যাত্রী সাধারণ মানুষদের আকুল আকুতি গাজীপুর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ