গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটিং নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের অন্তত ১৩ ইউনিট ৫ ঘণ্টা চেষ্টার করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় ওই কারখানার তিনতলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। আগুনে ওই কারখানার বিপুল সংখ্যক কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 