News Bangla 24 BD | সিলেটে ব্যবসায়ী খুন, দুই গ্রামবাসী মুখোমুখি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে ব্যবসায়ী খুন, দুই গ্রামবাসী মুখোমুখি


সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারে আজির উদ্দিন (৫৫) নামের এক ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে খুন করা হয়।
নিহত আজির উদ্দিন বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের টেংরা গ্রামের মবশ্বির আলীর ছেলে ও দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের শাহজালাল ফার্মেসীর স্বত্বাধিকারী।
স্থানীয় সূত্র জানায়, রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন আজির উদ্দিন। এমন সময় লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের রিয়াজসহ একদল লোক রড দিয়ে তার মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়।
গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর টেংরা গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লালাবাজারে আসেন। এসময় তারা খুনের ঘটনায় জড়িত রিয়াজের মালিকানাধীন দোকান ভাঙচুরের পর সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। অন্যদিকে, টেংরা গ্রামবাসীকে প্রতিহত করতে ভরাউট গ্রামবাসী সতর্ক অবস্থানে রয়েছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার শাহজালাল ফার্মেসীতে আসা চিকিৎসকের গাড়ির সঙ্গে রিয়াজের গাড়ির ধাক্কা লাগে। এনিয়ে চিকিৎসকের পক্ষে আজির উদ্দিন কথা বললে বাকবিতণ্ডায় জড়ান রিয়াজ। এনিয়ে বাজার কমিটি ১০ হাজার টাকা জামানত ধার্য্য করে শনিবার (২০ আগস্ট) বিচার আহ্বান করেন। কিন্তু ক্ষুব্ধ রিয়াজ পূর্ব পরিকল্পিতভাবে দলবল নিয়ে রাতেই হামলা চালিয়ে আজির উদ্ধিনকে খুন করেন বলে জানান ব্যবসায়ীরা।
খবর পেয়ে দক্ষিন সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
দক্ষিণ সুরমা থানার উপ পরিদর্শক (এসআই) অঞ্জন দাস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ। ঘটনার পর থেকে টেংরা ও ভরাউট গ্রামবাসী মুখোমুখি অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত পুলিশ তলব করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ