‘কিরণমালা’ দেখছিল বাড়ির সবাই, পুকুরে ডুবে মারা গেল ভাই-বোন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আটুলিয়া ইউনিয়নের বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আসাদুর রহমান (৬)আব্দুর সবুর মোল্যার ছেলে এবং মনিরা (৪) মমিনুর মোল্যার মেয়ে। আসাদুর ও মনিরার চাচা নুরুউদ্দীন মোল্যা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে সবাই ভারতীয় টিভি সিরিয়াল ‘কিরণমালা’ দেখছিল। ওই সময় দুই ভাই-বোন খেলতে গিয়ে উঠানের পাশে পুকুরে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 