সিলেটে পুকুর থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের পুকুর থেকে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তরিকুল ইসলাম (১৬) নামের ওই ছাত্র বালুচর টিভি গেইটের মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্র ও নগরীর খরাদিপাড়া বৈশাখী ৯৩ নম্বর বাসার ফজলু মিয়ার ছেলে।
রবিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রাবাসের পুকুর থেকে শাহপরাণ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
জানা যায়- গত শনিবার দুপুর ১২টার দিকে কয়েকজন বন্ধুর সাথে এমসি কলেজ ছাত্রাবাসের পুকুরে সাঁতার কাটতে যায়। এসময় সে পুকুরের পানিতে তলিয়ে যায়।
রবিবার সকালে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। শাহপরাণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 