News Bangla 24 BD | মামুন হত্যাকারীদের গ্রেফতার না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মামুন হত্যাকারীদের গ্রেফতার না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা


মামুন হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষুব্দ সিলেটের ব্যবসায়ীরা।

সোমবার তারা ২ ঘন্টার ধর্মঘট পালন করেছেন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তারা নগরীর কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।

এর মধ্যে মামুন হত্যাকারিদের গ্রেফতার করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়ার কথাও ঘোষনা করেছেন।

এর আগে সকাল ১১টা থেকে কোর্টপয়েন্টে ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিভিন্ন মার্কেট ও শপিং মলের ব্যবসায়ীরা। মিছিল আর ব্যানারে মামুন হতাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং ন্যায় বিচার নিশ্চিতের দাবি ছিল।

এরপর শুরু হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ মকন মিয়া।

সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামিলীগ সাধরণ সম্পাদক আসাদ উদ্দীন আসাদ, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি রফিক শিকদার, ব্যবসায়ী পাভেল আহমদ, সফিকুর রহামন, গাজী আব্দুল মাহমুদ, কিবরিয়া হোসেন নিঝুম, জাকারিয়া ইমরুল, এহসানুল হক তাহের, শাহ্ টিপু সুলতান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ