News Bangla 24 BD | হযরত শাহজালাল (রহ.)’র ওরস শুরু মঙ্গলবার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.)’র ৬৯৭তম ওরস ২৩ আগস্ট মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
দু’দিন ব্যাপী ওরসকে ঘিরে হযরত শাহজালালের দরগাহ এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ওরসের সার্বিক নিরাপত্তায় নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা। দরগাহ এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। পুলিশ এবং মাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, প্রতি বছর আরবী মাসের ১৯ ও ২০ জিলক্বদ দু’দিন ব্যাপী হযরত শাহজালালের ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। এ ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে ওরস। সোমবার দিবাগত রাত থেকে শুরু হবে ওরসের পশু জবাই। মূল ওরস শুরু হবে মঙ্গলবার সকাল থেকে। এ দিন সকাল ৯টার পর গিলাফ ছড়ানো হবে। বুধবার ভোররাত ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত। বুধবার সকাল বেলা শিরণী বিতরণ করা হবে। এছাড়া মঙ্গলবার বাদ জোহর মিলাদ মাহফিল, বাদ আসর শরবত বিতরণ ও রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে এবারের ওরসের সমাপ্তি ঘোষণা করা হবে।
হযরত শাহজালাল (রহ.) মাজার সেক্রেটারী সামুন মাহমুদ খান এ সকল তথ্য নিশ্চিত করেন। মাজারের নিরাপত্তা অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ সংবাদ মাধ্যমকে জানান, ওরসের নিরাপত্তায় এসএমপি ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বাস টার্মিনাল থেকে শুরু করে ওরসে আগমনকারীদের নিরাপত্তায় পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকের পুলিশ কাজ করবে। প্রায় দেড় হাজার পুলিশ নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলেও জানান তিনি। ওরস উপলক্ষে কয়েকটি রাস্তায় মঙ্গলবার ও পরদিন বুধবার যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব রাস্তা হচ্ছে, আম্বরখানা-চৌহাট্টা, দর্শন দেউড়ি-ঝর্ণারপাড়, মীরের ময়দান-ঝর্ণারপাড়, আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিম থেকে দর্শন দেউড়ি এবং দর্শন দেউড়ি পেট্রোল পাম্প থেকে রাজারগলি মাজার গেইট পর্যন্ত। এ সকল রাস্তা বন্ধ থাকা অবস্থায় বিকল্প সড়ক দিয়ে যানবাহন চালাতে চালকদের প্রতি অনুরোধ জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ