News Bangla 24 BD | গাজীপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ২৫ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ২৫


গাজীপুরে স্কুল শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। শিক্ষার্থীরা পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

মঙ্গলবার সকালে গাজীপুর মজানগরের পূবাইল হারবাইদ উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহানগরের হারবাইদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র পল্লব পিরিচ ইংরেজি পরীক্ষার ফলাফলে খারাপ করায় স্কুলের শিক্ষক আবু বকর শাসন করেন। এর জেরে সোমবার দুপুরে ওই ছাত্রের বাবা পলাশ পিরিচ শিক্ষক আবু বকরকে মারধর করেন। মঙ্গলবার সকালে ইংরেজি বিভাগের শিক্ষক আবু বকর সিদ্দিককে এক অভিভাবক মারধর করার প্রতিবাদে ও ঘটনার বিচার দাবি করে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টঙ্গী- নরসিংদী সড়কের মিরের বাজারে এসে পৌঁছে অবরোধ করে। এতে উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের সড়ক থেকে সরাতে লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বাধে।

এ সময় জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেনসহ স্কুলের অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন। এক পর্যায়ে শিক্ষার্থীরা পূবাইল পুলিশ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস ও একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা অবরোধ সরিয়ে নিয়ে স্কুলের মাঠে গিয়ে বিক্ষোভ করতে থাকে।

পূবাইল পুলিশ ক্যাম্পের সহকারী এএসআই আব্দুস সালাম জানান, শিক্ষার্থীরা অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইট-পাটকেল ছোড়ে। পরে পুলিশের গাড়ি ও মোটরসাইলসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ