জঙ্গি সন্দেহে আটক শাবির দুই শিক্ষার্থীর একজনকে ছেড়ে দিয়েছে র্যাব
শাবি প্রতিনিধি:
জঙ্গি সন্দেহে বুধবার বিকেলে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর একজনকে ছেড়ে দিয়েছে র্যাব।
র্যাব-৯ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।
ওই শিক্ষার্থী হচ্ছেন-ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন।
শাবির সহকরী প্রক্টর মো: সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।
অন্যদিকে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী রোকনুজ্জামান রানা এখনো র্যাবের হাতে আটক রয়েছেন।
জিজ্ঞাসাবাদে কোন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছেন এএসপি জিয়াউল হক।
উল্লেখ্য,জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে শাবির ৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 