News Bangla 24 BD | শ্রীমঙ্গলে পালিত হচ্ছে ৩ দিন ব্যাপী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে পালিত হচ্ছে ৩ দিন ব্যাপী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব


পংকজ কুমার নাগ,
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

সম্প্রীতির শহর শ্রীমঙ্গলে আনন্দ-উদ্দীপনা এবং ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব শ্রীকৃষ্ণে-র জন্মাষ্টমী ।

আজ ৮-ই ভাদ্র ১৪২৩ বাং (২৫ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথদেবের আখড়া প্রাঙ্গন থেকে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা , সংকীর্তন ও সম্প্রীতি সমাবেশের মাধ্যমে এ উৎসব পালিত হচ্ছে । এছাড়া দেশ , জাতি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা , স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি , শ্রীশ্রী গীতা কীর্তন , চিত্রাংকন প্রতিযোগিতা , শ্রীশ্রী গীতার শ্লোক ও কুইজ প্রতিযোগিতা , সম্মাননা প্রদান অনুষ্ঠান , মণিপুরি নৃত্য ইত্যাদি অনুষ্ঠিত হয় ।

মঙ্গল শোভাযাত্রাটি শ্রী শ্রী জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে আবার আখড়াতে এসে শেষ হয় ।

এসময় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল হক , সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিত পাল , শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান ।

আরো উপস্থিত ছিলেন , অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায় ও সাধারন সম্পাদক সুশীল শীল , বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অজয় দেব ও সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায় , ননীভূষন দত্ত পানু , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সঞ্জয় রায় রাজু , সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদ-১৪২৩ বাং এর সভাপতি সুজিত কুমার বৈদ্য ও সাধারণ সম্পাদক ছুটন চৌধুরী , ঝলক দেবরায় , সুদিপ দাশ রিংকু , প্রসূন কান্তি দত্ত পাপন , লিটন দেব , লিটন ধাম , সুভাষ দাশ তপন , সৌরভ আদিত্য প্রমুখ ।

গতকাল ৭-ই ভাদ্র ১৪২৩ বাং (২৪ আগস্ট) বুধবার শুভ অধিবাসের মধ্যদিয়ে জন্মাষ্টমী উৎসবের শুভ সূচনা হয় । সকাল থেকে রাত পর্যন্ত অধিবাসের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জন্মাষ্টমী উৎসব পালিত হয় । অনুষ্ঠানমালার মধ্যে ছিল গীতাপাঠ , কীর্তন ও সূচনা সঙ্গীত , নৃত্যানুষ্ঠান , বিগ্রহ স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ।

আগামীকাল ৯-ই ভাদ্র ১৪২৩ বাং (২৬ আগস্ট) শুক্রবার নন্দ উৎসব , ধামালি কীর্তন , “শ্রীকৃষ্ণ” স্মরণিকার মোড়ক উন্মোচন , মহাপ্রসাদ বিতরন , পালা কীর্তন , পুরস্কার বিতরনী , নৃত্যানুষ্ঠান এবং সমাপনী সঙ্গীত ও হরির লুট-এর মধ্যদিয়ে শুভ সমাপ্তি ঘটবে ১৪২৩ বঙ্গাব্দ-এর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব ।

এ বিভাগের অন্যান্য সংবাদ