ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত ছাত্রের মৃত্যু
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ছাতকে পল্লীতে ভূমি সংক্রন্ত বিরুধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রিমন আহমদ (১৮) এর মৃত্যু ঘটে। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের রইছ উদ্দিনের পুত্র। সে স্থানীয় জাউয়াবাজার কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। জানা যায়, গত ২৩আগষ্ট সন্ধ্যায় জাউয়াবাজারে কেনাকাটা শেষে ফেরার পথে সেনপুর রাস্তায় প্রতিপক্ষের হামলায় আহত হন সেনপুর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী সামছুন নাহার (৪৫), ঠিকাদার আব্দুল কাইয়ূম (৪০), মৃত আরিছ উল্লার পুত্র বাহার উদ্দিন (৪৮) ও রইছ উদ্দিনের পুত্র রিমন আহমদ (১৮) আহত হন। আহতদের কৈতক হাসপাতালে ভর্তির করলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত বাহার উদ্দিনও রিমন আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। মৃত্যুর পর তাকে সিলেট ওসমানী হাসপাতালে পোষ্ট মর্ডেম করে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির ও ইউপি সদস্য আব্দুল আলিমসহ পরিষদের নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন রাতের বেলা রাস্তায় হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক দাবি করে বলেন, কলেজ ছাত্র রিমন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এব্যাপারে প্রমাসনের কোন ধরনের গাফিলতি সহ্য করা হবেনা বলেও জানান তিনি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 