মানব সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে : আজম খান
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান বলেছেন, আমাদের সমাজের অনেকের টাকা আছে, আমরা যদি মানুষের কল্যাণে কাজ করি তবে এবাদত হিসাবে গন্য হবে।
আমাদের সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। নুরুন্নাহার মেডিসিন কর্ণার যে মানব সেবায় এগিয়ে আসায় তিনি ধন্যবাদ জানান।
বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি ও নুরুন্নাহার মেডিসিন কর্ণার এর উদ্যোগে (২৫ আগস্ট) বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার দক্ষিন কুশিঘাট বাজারে নুরুন্নাহার মেডিসিন কর্ণার-এ ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়। ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরন এর উদ্ভোধন করেন সিলেট সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান। বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা ডা: ফারহানা বেগম হেনার সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ডা: প্রদীপ কুমার দাস, ডা: অনিক খান, ডা: বাহার উদ্দিন (এম,বি,বি,এস) , দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরোজ খান, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ছয়েফ খান।
আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউসুফ আহমদ ইমন, ডা: রুবিনা আক্তার প্রমুখ ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 