News Bangla 24 BD | জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ায় শাবির অপর শিক্ষার্থীও মুক্ত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ায় শাবির অপর শিক্ষার্থীও মুক্ত


শাবি প্রতিনিধি:

জঙ্গি সন্দেহে আটক হওয়ার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থীকেও ছেড়ে দিয়েছে র‌্যাব।

ওই শিক্ষার্থী হচ্ছেন-ে পট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী রোকনুজ্জামান রানা।তাঁর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা না পাওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

শাবির সহকরী প্রক্টর মো: সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রানাকে ছেড়ে দেয়া হয়।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিনকে ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী তপোবন আবাসিক এলাকা থেকে রানাকে এবং সুরমা আবাসিক এলাকা থেকে তুহিনকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকের একটি দল।

এর আগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাবির ৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ