জঙ্গিদের লাশ তার পিতা মাতা গ্রহণ করছেনা : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন যারা ইসলামের নামে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকার্ন্ড পরিচালিত করছে তারা দেশ ও ইসলামের শত্রু। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোন স্থান নেই। শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে স্থানীয় প্রশাসন আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খানের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মুন্তাকিমের পরিচালনায় শিক্ষামন্ত্রী বলেন গুলশান ট্রেজেডি ও শোলাকিয়ার ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে বলেন সন্ত্রাসীরা হত্যা করে মনে করে তারা বেহেস্তে চলে যাবে। জঙ্গিদের লাশ তার পিতা মাতা গ্রহণ করছেনা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত যেখানে বলা হয়ে থাকে সেখানে তাদের মাথা পিতা লাশ নিতে চাইছে না তারা কিভাবে বেহেস্তে যাবে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে তিনি বলেন ছাত্র ছাত্রীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষকদের আন্তরিক হতে হবে। কোন প্রতিষ্ঠানে শিক্ষার্থী অনুপস্থিত হলে তার কারণ চিহ্নিত করে পদক্ষেপ নিতে হবে। কোনভাবে যাতে কোমলমতি ছেলে মেয়েরা বিপথগামী না হয়। তিনি বলেন আমার পাঁচ কোটি ছেলেমেয়েদের দায়িত্ব আমাকে নিতে হবে। এরা যেন সুশিক্ষিত জাতি হতে পারে। মানুষের মত মানুষ হতে পারে।
শিক্ষক, অভিভাবক ইমাম, জনপ্রতিনিধি সহ সকলকে সজাগ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ রুখে দেয়া সম্ভব হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহসভাপতি আব্দুর রহমান, জেলা আ‘লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, কেন্দ্রিয় যুবলীগ নেতা এডভোকেট আব্বাছ উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান, ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় দাশ, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা প্রমুখ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 