News Bangla 24 BD | বখাটের ছুরিতে আহত রিসা বাঁচল না - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকার কাকরাইলে তিন দিন আগে বখাটে এক যুবকের ছুরিতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।রোববার (২৮ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তার মৃত্যু হয়।ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ, গত ২৪ আগস্ট বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী সুরাইয়া আক্তার ওরফে রিসা (১৫) গুরুতর আহত হন। তার বাবার নাম মো: রমজান আলী। তিনি একজন ক্যাবল ব্যবসায়ী বলে জানা গেছে। আর রিসা কাকরাইলস্থ উইলস লিটল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। রাজধানীর বংশালে তারা থাকেন।

পুলিশ জানায়, গত প্রায় ৬ মাস আগে রিসা তার মায়ের সঙ্গে ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সে কাপড় বানাতে যায়। সেখানে ড্রেস বানানোর অর্ডার দেয় রিসা। সেই অর্ডারের স্লিপে তার মোবাইল নম্বর দেওয়া হয়। ওই মোবাইল নম্বরের সূত্র ধরে টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান রিসাকে বিভিন্ন সময়ে ফোনে উত্যক্ত করতো। একপর্যয়ে ফোন নম্বরটি বন্ধ করে দিলে ওই যুবক রিসার স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করতে থাকে। পরে রিসা তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় ছুরিকাঘাত করে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আহত শিক্ষার্থীর মা ওবায়দুল নামে একজনকে আসামি করে মামলা করেছেন।মামলা নম্বর ৪৪। আসামি ওবায়দুল খান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ