মির কাশেমের ফাঁসি বহালে সিলেটে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল (ভিডিও)
সর্বোচ্চ আদালত যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মির কাশেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করায় সিলেটে মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল করেছেন।
এই আবেদন খারিজ হওয়ায় মির কাশেম আলীর ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে যেকোন সময় রায় কার্যকর করা হবে।
মঙ্গলবার সকালে সর্বোচ্চ আদালতের রায় ঘোষণার পর দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ড মহানগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা ভবন থেকে আনন্দ মিছিলটি বের করে।
আনন্দ মিছিলটি মহানগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট ঘুরে আবার মুক্তিযোদ্ধা ভবনে ফিরে আসে।
মুক্তিযোদ্ধারা এ সময় অবিলম্বে মির কাশেম আলীর ফাঁসি কার্যকরের পাশাপাশি দ্রুত গতিতে সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করার দাবি জানান।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 