রিশার জন্য বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন
বখাটে যুবকের ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীর গ্রেফতার ও বিচার দাবিতে ১ সেপ্টেম্বর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাইরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। উইলস লিটল ফ্লাওয়ার কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র কাজী তৌহিদ এ কথা জানিয়েছেন।
একইসঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছে তারা। মঙ্গলবার সকাল থেকে তৃতীয়দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজকের আন্দোলনে যোগ দিয়েছিলেন রিশার বাবা-মাও।
বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি ছাড়াও নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে- বুধবার বেলা ১১টায় উইলস লিটল স্কুল কলেজ প্রাঙ্গণে শোকসভা।
এছাড়া ১ সেপ্টম্বরের মধ্যে রিশার হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করতে না পারলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তৌহিদ।
এদিকে রিশার হত্যাকারীকে গ্রেফতার করা হবে- পুলিশের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে দুপুরে পৌনে ৩টার দিকে সড়ক ছাড়তে শুরু করে উইলস লিটলের শিক্ষার্থীরা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 