রিশার হত্যাকারী সেই ঘাতক ওবায়দুল গ্রেপ্তার
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসা হত্যায় একমাত্র আসামি বখাটে ওবায়দুল হককে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে রাজধানীর রমনা জোনের এডিসি আজিমুল হকের নেতৃত্বে র্যাব-পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ আহমেদ রাজিউর রহমান রাজু গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ওবায়দুলের বোন ও ভগ্নিপতিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে আটক করে পুলিশ। উপজেলার মিরাটঙ্গী গ্রামের বাড়ি থেকে সোমবার রাতে বীরগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় ঢাকার রমনা থানা-পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে। আটকরা হলেন ওবায়দুলের বোন খাদিজা বেগম (৩৬) ও ভগ্নিপতি খাদেমুল ইসলাম (৪৬)।
গত ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের সামনে ফুটওভারব্রিজে রক্তাক্ত অবস্থায় রিসাকে পাওয়া যায়। স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পেটের বাঁ পাশে ছুরির আঘাতে নাড়ি বের হয়ে যায় তার। ঘটনার পরদিন রিসার মা বাদী হয়ে ওবায়দুলকে একমাত্র আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন।
গত ২৮ আগস্ট সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিসার মৃত্যু হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 