ঢিলেঢালাভাবে চলছে জামায়াতের হরতাল
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে খারিজ হওয়ায় দলটির ডাকা সকাল সন্ধ্যার হরতাল ঢিলেঢালাভাবে চলছে।
বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, রাজধানীতে সকালে সীমিত থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও। তবে প্রাইভেটকারের চলাচল কম।
সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীর কোথাও সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণে।ডর খবর পাওয়া যায় নি। হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অন্যদিকে রাজধানীর নিরাপত্তা স্বাভাবিক রাখতে ও নাশকতা এড়াতে বুধবার রাত থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব। বুধবার সকাল থেকে দেখা গেছে, রাজধানীর মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, যাত্রাবাড়ী, পল্টন, বায়তুল মোকাররম, মতিঝিল, কলাবাগান, সাইন্স ল্যাব, গাবতলীসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 