News Bangla 24 BD | বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সিলেট জেলা কমিটি গঠন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সিলেট জেলা কমিটি গঠন


বাংলাদেশ গ্রাম ডাক্তার কল‌্যাণ সমিতির সিলেট জেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সভায় নতুন কমিটি গঠণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্রাম ডাক্তার শুধাবিন্দু চক্রবর্তীর সভাপতিত্বে ও ডাঃ ফারহানা বেগম হেনার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ রুহুল আনাম চৌধুরী মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পােরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, ৮ নং তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ লুকমান। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।অনুষ্ঠানে বক্তব্য আরো বক্তব্য রাখেন ডাঃ সাহারুল ইসলাম, ডাঃ কৌশিক, ডাঃ প্রদীপ কুমার দাস, ডাঃ মলয় কুমার তালুকদার, ডাঃ মোঃ কিবরিয়া ও ডাঃ নির্মল কুমার বিশ্বাস।

অনুষ্টানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফখরুল ইসলাম ও গীতাপাঠ করেন কৌশিক দেব নাথ।
পুরো অনুস্ঠানটি ফেসবুকে লাইভ সম্প্রচার করে সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম ও ডেইলি বিডি নিউজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ