News Bangla 24 BD | সিলেটে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০


সিলেট-সুনামগঞ্জ সড়কের যুগিরগাঁওয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম আলী (৪৫) নামের এক বাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন যুগরগাও নামক স্থানে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের (সিলেট-জ-১১-০১৩২) সাথে সিলেট থেকে ছেড়ে যাওয়া ছাতকগামী একটি বাসের (সিলেট-জ -০৪-০০৪০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাসের চালক ইব্রাহিমকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরো ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দূর্ঘটনার পর প্রায় তিন ঘন্টা এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় যান চলাচল শুরু হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ