দক্ষিণ সুরমায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে এক নৈশ্যপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আবদুর রহমান (৫৫) নামের ওই ব্যক্তির লাশ স্থানীয় একটি ওয়ার্কশপের বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আবদুর রহমান নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কাদুয়া গ্রামের মৃত আছমান আলীর ছেলে। তিনি গোটাটিকর এলাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের নৈশ্যপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
দক্ষিণ সুরমার আলমপুর ফাঁড়ির এসআই সুজন জানান- স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আবদুর রহমানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 