ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রির সময় পেছালো
ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি ০৫ সেপ্টেম্বরের পরিবর্তে ০৬ সেপ্টেম্বর করা হয়েছে। ওইদিন ১৫ই সেপ্টেম্বরের ফিরতি টিকিট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে।
রেলওয়ে সূত্র জানায়, ০৬ সেপ্টেম্বর ১৫ সেপ্টেম্বরের ফিরতি টিকিট, ৭ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বরের, ৮ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বরের, ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের টিকিট এবং ১০ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের টিকিট।
রেলওয়ে পরিচালক (জনসংযোগ) সৈয়দ জহুরুল ইসলাম আমারসংবাদকে জানান, ঈদ ১৩ সেপ্টেম্বর উদযাপিত হবে এ কারণে ১২ সেপ্টেম্বরের নির্ধারিত ট্রেনগুলো বন্ধের দিন অনুসরণ করে যথানিয়মে চলাচল করবে। কিন্তু স্পেশাল ট্রেনগুলো ১২ সেপ্টেম্বর চলবে না। পবিত্র ঈদের দিন অথাৎ ১৩ সেপ্টেম্বর শোলাকিয়া স্পেশাল যথা নিয়মে চলাচল করবে।
এছাড়া তিনি আরো জানান, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের বন্ধের দিন সোমবার হওয়ায় ঈদের পরের দিন ঢাকা থেকে যথা নিয়মে যাওয়ার জন্য ১২ সেপ্টেম্বর দিনাজপুর-ঢাকা পথে একমুখী চলাচল করবে। তাছাড়া পদ্মা এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেস চলাচল করবে না।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 