আজ সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। মৌলভীবাজার সহ বৃহত্তর সিলেটের অবিস্মরণীয় উন্নয়নের রূপকার মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে দলীয় এবং পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
কর্মসূচি : ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয়ভাবেও বিএনপির স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা দুপুরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার বিকালে তার মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান জানান, সোমবার দুপুর ১২টায় এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ১টায় মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সোমবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে দলীয় নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহŸান জানিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ। এদিকে সোমবার সকাল ৯টায় মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করতে মৌলভীবাজার যাবেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ। এছাড়া ৬ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 