জেএমবির আত্মঘাতী স্কোয়াডের চার নারী সদস্য আটক
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করা হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান আজ সোমবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল রোববার রাতে ওই চার নারীকে আটক করে ডিবি। তারা জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। আটক হওয়া নারীদের নাম-পরিচয়ও জানানো হয়নি। বিস্তারিত তথ্য জানাতে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 