News Bangla 24 BD | নির্বাহী আদেশে ঈদুল আজহায় ছুটি বাড়ল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নির্বাহী আদেশে পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ল। ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের সরকারি ছুটির সঙ্গে যোগ হলো ১১ সেপ্টেম্বরের ছুটিও। তবে ১১ সেপ্টেম্বরের এই ছুটির পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর অফিস-আদালত খোলা থাকবে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ১১ ও ১৫ সেপ্টেম্বর এই ছুটি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এখন শুধু ১১ সেপ্টেম্বর ছুটি থাকবে। ওই দিনের অফিস করতে হবে ২৪ সেপ্টেম্বর।

আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ